শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

ডোমারে স্কুল হেলথ ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১২২ Time View

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ইএসডিও জানো প্রকল্পের আওতায় স্কুল হেলথ ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। অষ্টিয়ান এইড কর্পোরেশন এর অর্থায়নে আর্ন্তজাতিক দাতা সংস্থা কেয়ার ইন্টারন্যাশনাল ও প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় বুধবার সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা হলরুমে ইএসডিও জানো প্রকল্পের ম্যানেজার শরিফ আহম্মেদ শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ মোজাম্মেল হক, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা, নীলফামারী।

বিশেষ অতিথি হিসাবে, সহকারী উপজেলা পঃপঃ কর্মকর্তা তবিবুর রহমান, পোরশিয়া রহমান, প্রজেক্ট ম্যানেজার জানো প্রকল্প প্লান ইন্টারন্যাশনাল নীলফামারী, ফয়েজ কাউসার প্রজেক্ট ম্যানেজার জানো প্রকল্প প্লান ইন্টারন্যাশনাল প্রমূখ বক্তব্য রাখেন। প্রকল্পের ম্যানেজার শরিফ আহম্মেদ শাহ্ জানান, বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে সরকারের কার্যক্রমকে গতিশীল করতে আমাদের প্রকল্প কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, এফপিআই, পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ সংশ্লিষ্ট দপ্তরের সকল কর্মকর্তগণ অংশগ্রহন করেন। সার্বিক সহায়তায় বে-সরকারী উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) জয়েন্ট অ্যাকশন নিউট্্িরশন আউটকাম (জানো) প্রকল্প।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit