রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

এপ্রিলে সীমান্তে এস-৪০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে ভারত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের এপ্রিলের মধ্যে রুশ নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সীমান্তে মোতায়েন করবে ভারত।রাশিয়া থেকে পাঁচটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ভারত। চলতি বছরের মধ্যেই সব ক্ষেপণাস্ত্র ব্যবস্থাই সীমান্তে মোতায়েনের পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির। এ বিষয়ে আর কিছু জানায়নি ভারত সরকার। রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির ৫টি ইউনিট কিনতে মোট ৫৪৩ কোটি মার্কিন ডলারের চুক্তি করে ভারত। রাশিয়া ইতোমধ্যে ভারতকে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করতে শুরু করেছে। আকাশ ও সমুদ্রপথে এগুলো ভারতে পৌঁছাচ্ছে। এ বছরের মধ্যেই রাশিয়া চুক্তি অনুযায়ী সব ক্ষেপণাস্ত্র সরবরাহের কাজ শেষ করতে পারবে বলে নয়াদিল্লি আশা করছে।

মূলত চীন ও পাকিস্তানের দিক থেকে আগত কোনো রকম হুমকি প্রতিরোধে সক্ষম হবে এই মিসাইল। তবে আপাতত চীনের হুমকির কথা মাথায় রেখে চীনের দিকে তাক করেই মোতায়েন করা হবে এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে পরবর্তীতে প্রয়োজনীয়তা বুঝে পাকিস্তানের দিকে তাক করেও প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হতে পারে। রাশিয়ার তৈরি এই মিসাইল ভূপৃষ্ঠ থেকে আকাশে দূরপাল্লার আঘাত হানতে সক্ষম। ২০১৫ সালে এই প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরে ২০১৮ সালে চুক্তিটি চূড়ান্ত করা হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

 

 

কিউএনবি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit