সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
‘নয়ন ভরা জল গো তোমার’ নজরুলসংগীত গেয়ে ভাইরাল ফরিদপুরের ‘লাইলী খালা’ ‘হোম ইকোনমিক্স’-এর চলচ্চিত্র সংস্করণে জুলিয়া রবার্টস ‘ব্যাকরুমস’-এর মুক্তির তারিখ পেছাল টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জনই ফেরিওয়ালা ব্যাচভিত্তিক গ্রুপিং, ‘ট্যাগিং’ আর ফেসবুক অপপ্রচার : ভুল সিদ্ধান্তে পুলিশ প্রশাসনে অসন্তোষ জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না করার পরিকল্পনা ইসির দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

মডার্না’র কোভিড-ফ্লু-আরএসভি বুষ্টার টিকা আসবে ২০২৩ সালে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  মডার্না ২০২৩ সালের শেষের দিকে একটি সম্মিলিত কোভিড-ফ্লু-আরএসভি বুস্টার ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা করেছে। মার্কিন ফার্মাসিউটিক্যাল ফার্ম সোমবার বলেছে, এতে লোকেরা বছরে একটি যৌথ ডোজ নিতে আগ্রহী হবেন।

এটি হবে কোভিড-১৯, ইনফ্লুয়েঞ্জা এবং রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসের (আরএসভি) জন্য একক ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ও আরএসভি ঠান্ডাজনিত রোগ, শিশু ও বয়স্ক ব্যক্তিদের জন্য এটি মারাত্মক হতে পারে। ২০২৪ সালের আগেই এই একক ভ্যাকসিন বাজারে আসতে পারে। 

মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল ভার্চুয়াল ওর্য়াল্ড ইকোনমিক ফেরামের রাউন্ডটেবিল অধিবেশনে বলেছেন, ‘২০২৩ সালে করোনার সংক্রমণ কমবে।’

তিনি বলেন, “আমি মনে করি না প্রতিটি দেশে সংক্রমণ হ্রাস পাবে, তবে আমার বিশ্বাস আগামী বছরে কিছু দেশে সংক্রমণ কমবে।”

“আমাদের লক্ষ্য হল একটি বার্ষিক বুস্টার রাখতে সক্ষম হওয়া, যেখানে লোকেরা দুই থেকে তিনটি শট পেতে চায় না, কিন্তু একটি ডোজ নিতে চায় সে ক্ষেত্রে যাতে আমাদের অনুমতি পেতে সমস্যা না হয়।”

ব্যানসেল বলেছেন, আরএসভি প্রোগ্রামটির তৃতীয় ধাপের টেস্ট চূড়ান্ত পর্যায়ে, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে হিউম্যান টেস্টে যাবে।

মডার্নার পরীক্ষামূলক ফ্লু শট চারটি প্রধান স্ট্রেনকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে, এমআরএনএ পদ্ধতির উপর নির্ভর করে এটি তৈরি করা হচ্ছে যা কোভিড-১৯ ভ্যাকসিনের ক্ষেত্রে হয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit