সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
‘নয়ন ভরা জল গো তোমার’ নজরুলসংগীত গেয়ে ভাইরাল ফরিদপুরের ‘লাইলী খালা’ ‘হোম ইকোনমিক্স’-এর চলচ্চিত্র সংস্করণে জুলিয়া রবার্টস ‘ব্যাকরুমস’-এর মুক্তির তারিখ পেছাল টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জনই ফেরিওয়ালা ব্যাচভিত্তিক গ্রুপিং, ‘ট্যাগিং’ আর ফেসবুক অপপ্রচার : ভুল সিদ্ধান্তে পুলিশ প্রশাসনে অসন্তোষ জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না করার পরিকল্পনা ইসির দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গে পঞ্জিকা মেনে ‘বাঘ কাঁপানো’ শীত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১০৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : মাঘের শুরুতেই জাঁকিয়ে শীত পড়েছে ভারতের পশ্চিমবঙ্গে। মেঘ, বৃষ্টি কাটিয়ে আবার দাপট বাড়িয়েছে শীত। স্থানীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, কনকনে শীত আরো দিন দুয়েক চলবে। তবে শুক্রবার রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাত হলে রাতের তাপমাত্রা বাড়তে পারে। দমদম এবং সল্টলেকের মতো কলকাতা মহানগরঘেঁষা এলাকাগুলোতেও বেশ ঠাণ্ডা পড়েছে। বেশ শীত নেমেছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কাঁথি, দিঘার মতো উপকূলীয় এলাকায়ও। পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো এলাকাগুলোতে শীতের দাপট স্বাভাবিকভাবেই দক্ষিণবঙ্গের চেয়ে বেশি।

রাতের তাপমাত্রা নামছে পাহাড়ি উত্তরবঙ্গেও। পাহাড়ে এ সময় কনকনে ঠাণ্ডাই স্বাভাবিক। তরাই-ডুয়ার্সের জেলাগুলোতে সম্প্রতি রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও সেখানে এখন হাড়কাঁপানো শীত। সোমবার শিলিগুড়ির তাপমাত্রা ছিল প্রায় ৮ ডিগ্রি। জলপাইগুড়ি, কোচবিহারেও ৮-৯ ডিগ্রির মধ্যে। মালদহ, দুই দিনাজপুরের ছবিও কমবেশি এক। মঙ্গলবারের জন্য আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়, সারা দিন আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। সকালের দিকে কুয়াশা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ১২। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

 

 

কিউএনবি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit