রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

সৌদি আরবে ৪৫০০ বছরের পুরনো হাইওয়ে ও সমাধির খোঁজ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১০৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  সৌদি আরবের প্রত্নতাত্ত্বিকরা সাড়ে ৪ হাজার বছরের পুরনো একটি হাইওয়ের নেটওয়ার্ক খুঁজে পেয়েছেন। শুধু তাই নয়, হাইওয়ের দুই পাশে ১৮ হাজার সমাধিও রয়েছে বলে জানা গেছে।

ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষকরা গত এক বছরে হেলিকপ্টারে করে আকাশে ও মাটিতে জরিপ চালিয়েছেন। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি নিয়ে গবেষণাও করেছেন বিজ্ঞানীরা। ‘হলোসিন’ জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, বিজ্ঞানীরা ১,৬০,০০০ বর্গকিলোমিটার এলাকায় এক পথ খুঁজে পেয়েছেন। এই গবেষণার প্রধান ম্যাথিউ ডাল্টন।

ওই গবেষণাপত্র থেকেই জানা গেছে, ওই রাস্তার পাশে প্রায় ১৮ হাজার সমাধি রয়েছে! এক গবেষক জানিয়েছেন, এই সমাধিগুলোও ৪৫০০ বছরের পুরনো।

সমাধিগুলোতে একজন করে অথবা একটি দলের কয়েকজনকে একসাথে সমাহিত করা হয়েছিল। আশ্চর্যের বিষয় সমাধিগুলো এত দিন ধরে একেবারে সুরক্ষিত ছিল।

এই ১৮ হাজার সমাধির মধ্যে ৮০টি খনন করা হয়েছে এবং সেগুলো সম্পর্কে আরো জানার চেষ্টা চলছে।

বিশেষজ্ঞরা মনে করছেন এই হাইওয়ে নিশ্চয়ই ইয়েমেনে গেছে কারণ ইয়েমেন ও উত্তর সিরিয়াতেও এই ধরনের কবর আগে পাওয়া গেছে।

তবে হাইওয়ের ধারে সমাধি নির্মিত হওয়ায় গবেষকরা রীতিমতো বিস্মিত। এই রকম জায়গায় সমাধি নির্মাণের কী কারণ হতে পারে, তা নিয়ে বেশ কিছু অনুমান করা হয়েছে। যেমন একটি অনুমান, প্রিয়জনকে যাতে চলাফেরার সময় দেখতে পাওয়া যায়!

সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit