রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

রাশিয়ার সঙ্গে উত্তেজনা! ইউক্রেনকে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাজ্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৯৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার উত্তেজনা ক্রমশই বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, রাশিয়া সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করার পরিপ্রেক্ষিতে তার দেশ আত্মরক্ষার জন্য ইউক্রেনকে স্বল্পপাল্লার ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে।

প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এমপিদের বলেছেন, ব্রিটিশ সেনাদের একটি ছোট দলকেও প্রশিক্ষণ দেওয়ার জন্য ইউক্রেনে পাঠানো হবে। তিনি বলেন, রাশিয়ার সেনাদের আক্রমণের কাজে লাগানো হতে পারে- এ উদ্বেগের ‘যৌক্তিক ও বাস্তব কারণ রয়েছে’।

রাশিয়া ইউক্রেনে কোনো হামলার পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে। দেশটি বরং পশ্চিমাদেরই আগ্রাসনের জন্য অভিযুক্ত করছে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে কিছুসংখ্যক ব্রিটিশ সেনা ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণে সহায়তা করার জন্য সেদেশে রয়েছে। ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া আক্রমণের পরে ইউক্রেনের নৌবাহিনীর পুনর্গঠনে সহায়তা করার জন্যও যুক্তরাজ্য অঙ্গীকার করেছে।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit