শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ৪ জনকে জিম্মিকারী যুবক বৃটিশ নাগরিক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৯৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকীর মুক্তির দাবিতে টেক্সাসে ৪ জনকে জিম্মিকারী ব্যক্তি একজন বৃটিশ নাগরিক। তার নাম মালিক ফয়সাল আকরাম (৪৪) বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। শনিবার টেক্সাসের একটি সিনাগগে কমপক্ষে ১০ ঘণ্টা ওই ব্যক্তিদের জিম্মি করে রেখেছিল সে। এরপর এফবিআইয়ের সোয়াত টিমের সদস্যরা সেই ভবনে অভিযান চালিয়ে উদ্ধার করে জিম্মিদের। এ সময় গুলিতে মারা যায় জিম্মিকারী মালিক ফয়সাল আকরাম। খবর স্কাই নিউজ ও কোর্টহাউজ নিউজ সার্ভিস’র।

এফবিআই বলছে, তার সঙ্গে এই ঘটনায় অন্য কেউ জড়িত ছিল এমন কোনো ইঙ্গিত বা লক্ষণ পাওয়া যায়নি। তবে মালিক ফয়সাল আকরামকে কে গুলি করেছিল শনিবার রাতে? এ প্রশ্নের কোনো উত্তর দেয়নি এফবিআই ও পুলিশের মুখপাত্র। এদিকে বৃটেনে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ বলেছে, তাদের সন্ত্রাস বিরোধী ইউনিট এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততা থাকায় গ্রেফতার করেছে দু’জনকে। রবিবার রাতে পুলিশ বলেছে, সাউথ ম্যানচেস্টার থেকে আটক ওই দু’জন টিনেজার। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদিকে জিম্মি ঘটনার সময় ফেসবুকে লাইভ করছিলেন মালিক ফয়সাল আকরাম। এ সময় সে পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকীর মুক্তি দাবি করে। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit