শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে উত্তর কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা, ক্ষুব্ধ দক্ষিণ কোরিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা তার তীব্র সমালোচনা করেছে দক্ষিণ কোরিয়া।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে দেশটির ছয় ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র চা দুক-চুল এ সম্পর্কে শনিবার সিউলে এ সম্পর্কে বলেন, আমেরিকার এই নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার জনগণের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দেয়ার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, উত্তর কোরিয়ায় মানবিক ত্রাণ পাঠানোর মাধ্যমে দেশটির ওপর মার্কিন নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব দূর করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া চেষ্টা চালিয়ে যাবে।

উত্তর কোরিয়া সম্প্রতি এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে দুটি নতুন ধরনের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর আমেরিকা পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে উত্তর কোরিয়া বলেছে, আমেরিকা দেশটির বিরুদ্ধে ‘বিদ্বেষী নীতি’ অব্যাহত রাখলে ওয়াশিংটনের বিরুদ্ধে আরও কঠোর প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে পিয়ংইয়ং। সূত্র: ইউনহ্যাপ

কিউএনবি/অনিমা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit