শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল আলোচনার উপায় জানালেন ইরানের প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়ের ওপর ক্ষেপলেন ট্রাম্প, দিলেন যে হুঁশিয়ারি আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচের জার্সি এখন জাদুঘরে যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন ৬ লাখের বেশি গ্রাহক যুক্তরাষ্ট্রে প্রায় এক শতাব্দী পর আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন এই সিদ্ধান্ত? দিল্লিতে মমতা ব্যানার্জি আটক যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি

সিঙ্গাপুরে টিকা না নিলে থাকবে না চাকরি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৭৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : মহামারী প্রতিরোধে টিকাদানের আওতা বাড়াতে নতুন নীতি কার্যকর করছে সিঙ্গাপুরে গঠিত উপদেষ্টা পরিষদ। এতে দেশটির বিভিন্ন খাতে কর্মরত যেসব কর্মী এখনও টিকা নেননি, তারা চাকরি খোয়ানোর ঝুঁকিতে আছেন। শনিবার (১৫ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দেশটিতে এতদিন যেসব কর্মী নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ হিসেবে শনাক্ত হতেন, তাদের টিকা নিতে চাপ দেওয়া হতো না। কিন্তু শুক্রবার (১৪ জানুয়ারি) এই নীতিতে পরিবর্তন এনেছে দেশটির সরকার।

উপদেষ্টা পরিষদের বিবৃতিতে বলা হয়, যেসব কর্মী এখনও টিকার কোনো ডোজ নেননি তাদের কর্মস্থলে আসতে বাধা দেওয়া হবে। প্রাথমিকভাবে বলা হবে, বাড়িতে থেকে কাজ করতে। অন্যত্থায় তাদের চাকরিচ্যুত করা হবে। তবে স্বাস্থ্যগত কারণে যারা টিকা নিতে পারছেন না, তাদের ছাড় দেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সিঙ্গাপুরে এ পর্যন্ত মোট জনসংখ্যার ৮৭ শতাংশ টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন। আর টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছেন মোট জনসংখ্যার অর্ধেক।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় সচিব রাহায়উ মাহজাম বলেন, সিঙ্গাপুরে এখনও টিকার কোনো ডোজ নেননি এমন মানুষের সংখ্যা অন্তত ৪৮ হাজার জন। যদি তাদের অর্ধেকও করোনায় আক্রান্ত হন, সেক্ষেত্রে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চাপ সৃষ্টি হবে। আমরা দেশের সব মানুষকে টিকার আওতায় আনতে চাই।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit