রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

সর্বোচ্চ সুরক্ষা দেয় এন৯৫ মাস্ক, যুক্তরাষ্ট্রে বিনামূল্যে সরবরাহের সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১১৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন জাতীয় জনস্বাস্থ্য সংস্থা দ্য সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) তাদের নাগরিকদের এন৯৫ মাস্ক পরার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে। অন্য যেকোনো ধরনের কাপড়ের বা সার্জিক্যাল মাস্ক এর চেয়ে অধিক কার্যকর বিবেচনায় তাদের এই আবেদন। যদিও সিডিসি নির্দিষ্ট করে বলেনি ঠিক কি কি পার্থক্য আছে এ দুই ধরনের মাস্কের ভেতর। তবুও তারা কভিডের উচ্চ সংক্রমণ নিয়ন্ত্রণে এন৯৫ অধিক কার্যকরী বলে মনে করে। বিশেষজ্ঞরা সিডিসির কাছে আরজি জানিয়েছে, ওমিক্রন ও অন্যান্য ভেরিয়েন্টের উচ্চ সংক্রমণ ঠেকাতে তারা যেন এন৯৫ মাস্কটি ব্যবহারের জন্য সবাইকে পরামর্শ দেয়।

বিশেষজ্ঞরা বলেন, নানা উপকরণের মিশ্রণে তৈরি দুই বা তিন স্তরবিশিষ্ট মাস্কগুলো যথেষ্ট কার্যকর- এতে কোনোই সন্দেহ নেই। তবে কাপড়ের মাস্কগুলো শুধুই ‘ফ্যাশন এস্কেসরিস’। এগুলোর কোনো পরীক্ষিত স্বাস্থ্য মান নেই। আর ওদিকে এন৯৫ মাস্ক ৯৫ শতাংশ বিভিন্ন পদার্থের কণা প্রতিরোধ করতে সক্ষম। সিডিসি বলছে, তারা মার্কিনিদের সর্বোচ্চ সুরক্ষা নিতে উৎসাহিত করতে চায়। আর শ্বাসযন্ত্রগুলোরর জন্য সর্বোচ্চ স্তরের সুরক্ষা প্রয়োজন। এতে বলা হয়- ‘আলগাভাবে বোনা কাপড়ের মাস্কগুলো সর্বনিম্ন সুরক্ষা প্রদান করে’। মাস্কিং হলো কভিড-১৯-এর বিস্তাররোধে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তবে একটা কথা মনে রাখতে হবে- কোনো একটি মাস্ক পরা কোনো মাস্ক না-পরার চেয়ে ভালো।

মার্কিন কনফারেন্স অব গভর্নমেন্টাল ইন্ডাস্ট্রিয়াল হাইজিনিস্ট বলছে, এন৯৫ মাস্কের সাহায্যে অন্য ব্যক্তি মাস্ক না পরলে কমপক্ষে আড়াই ঘণ্টার মধ্যে কভিড ভাইরাস অন্য লোকেদের মধ্যে সংক্রমণ হতে পারে। যদি উভয় ব্যক্তিই এন৯৫ মাস্ক পরে থাকেন তবে ভাইরাসটি ছড়িয়ে পড়তে ২৫ ঘণ্টা লাগবে। অন্যদিকে, যদি দুজন লোক কাপড়ের মাস্ক পরেন, তবে ২৭ মিনিটের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়বে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় ১৮০০ জনের মৃত্যু হচ্ছে করোনায়। আর সাত লাখ ৮০ হাজার জন নতুনভাবে সংক্রমিত হচ্ছে। হিসাব বলছে- এটি বিশ্বে সর্বাধিক। সেই সঙ্গে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও রেকর্ডমাত্রায়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছিলেন, ফেডারেল সরকার মার্কিনিদের জন্য বিনামূল্যে ‘উচ্চমানের মাস্ক’ সরবরাহের পরিকল্পনা করেছে। সিডিসি বলছে, এন৯৫ মাস্কগুলো ভ্রমণ থেকে শুরু করে যেকোনো উচ্চ সংক্রমণ হতে পারে এমন স্থানের জন্য অধিক উপযুক্ত।
সূত্র : মিন্ট

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit