রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

এবার রানির কাছে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৮৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগের সন্ধ্যায় দুটি পার্টি আয়োজনের ঘটনায় রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শনিবার (১৫ জানুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ১৭ এপ্রিল প্রিন্স ফিলিপের শেষকৃত্য সম্পন্ন হয়। আগের দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী বরিসের যোগাযোগ কর্মকর্তা জেমস স্ল্যাকের বিদায় উপলক্ষে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে দুটি পার্টির আয়োজন করা হয়। সে সময় দেশটিতে জাতীয় শোক চলছিল।

টেলিগ্রাফ জানায়, ওই পার্টিতে মদপানের ব্যবস্থা ছিল। ছিল নাচের আয়োজনও। তবে প্রধানমন্ত্রী বরিস সেই পার্টিতে যোগ দেননি। আবার পার্টিতে না থাকলেও করোনার বিধিনিষেধ ভেঙে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে এমন আয়োজন করেছিলেন বরিস। এ কারণে তার ওপর ক্ষুব্ধ বিরোধী দলগুলো। তারা প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মীদের আচরণ ও শেষকৃত্য অনুষ্ঠানে রানি দ্বিতীয় এলিজাবেথের একাকী বসে থাকার ঘটনা তুলনা করছেন। ইতোমধ্যে দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টি, লিবারেল ডেমোক্র্যাটস এবং স্কটিশ ন্যাশনাল পার্টির পক্ষ থেকে বরিসের পদত্যাগ দাবি করা হয়েছে। এছাড়া বরিসের দল কনজারভেটিভ পার্টির নেতারাও তার পদত্যাগ চাইছেন। যদিও বরিস এ ঘটনায় পার্লামেন্টের হাউস অব কমন্সে ক্ষমা চেয়েছিলেন।

কনজারভেটিভ পার্টির স্কটল্যান্ডের নেতা ডগলাস রোস বলেন, বরিস একজন প্রধানমন্ত্রী। তার সরকার আইন বাস্তবায়নে কাজ করছে। কিন্তু তিনি যে ধরনের কাজ করেছেন, এজন্য তাকে জবাবদিহির আওতায় আনতে হবে। এ সময় ‘১৯২২ কমিটির’ কাছে বরিসের নেতৃত্ব নিয়ে আস্থা ভোটের আয়োজন করতে চিঠি লিখবেন বলে জানান রোস। প্রসঙ্গত, ১৯২২ কমিটির আনুষ্ঠানিক নাম কনজারভেটিভ প্রাইভেট মেম্বারস কমিটি। এই কমিটি কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনে কাজ করে থাকে। যদি দলের ৫৪ জন আইনপ্রণেতা এই কমিটির কাছে চিঠি লেখেন, তবে প্রধানমন্ত্রী বরিসের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে। আর এমন আইনপ্রণেতার সংখ্যা দেশটিতে দিন দিন বাড়ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit