সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

ইন্ডিপেন্ডেন্স কাপ জিততে মধ্যাঞ্চলের দরকার ১৬৪

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৯৮ Time View

 

স্পোর্টস ডেস্ক : ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চল। শনিবার ভোরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নামে দক্ষিণাঞ্চল। তবে মধ্যাঞ্চলের বোলিং তোপে ১৬৩ রানে গুটিয়ে গেছে দক্ষিণাঞ্চলের ইনিংস।বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পর ইন্ডিপেন্ডেন্স কাপেও চ্যাম্পিয়ন হয়ে ঘরোয়া ডাবল জিততে মধ্যাঞ্চলেকে করতে হবে ১৬৪ রান। ফাইনালে দক্ষিণাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন পিনাক ঘোষ। এছাড়া নাহিদুল ইসলাম ৩১, অমিত হাসান ২৯ ও এনামুল হক বিজয় ২০ রান করেন।

মধ্যাঞ্চলের পক্ষে দুইটি করে উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, হাসান মুরাদ, নাজমুল ইসলাম অপু ও মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ।

দক্ষিণাঞ্চল একাদশ: পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, জাকির হাসান (অধিনায়ক), অমিত হাসান, শেখ মেহেদি হাসান, ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি ও মোস্তাফিজুর রহমান।

মধ্যাঞ্চল একাদশ: মিজানুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), জাকের আলি অনিক, আব্দুল মজিদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, আল আমিন, হাসান মুরাদ রবিউল হক ও নাজমুল ইসলাম অপু।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit