সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

রংপুর বিভাগের প্রাক্তন ক্যাডেটদের কারমাইকেল কলেজ, রংপুর ইউনিট মাঠে মিলন মেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৪১ Time View

 

গোলাম মোস্তফা রাঙ্গা : ১৪ জানুয়ারি বিকাল ৩টায় রংপুর কারমাইকেল কলেজ বিএনসিসি ইউনিটের সামনে ১৯৮০ সাল থেকে শুরু হওয়া বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের রংপুর বিভাগের প্রাক্তন ক্যাডেটদের এক মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগের সর্বপ্রথম ক্যাডেট আন্ডার অফিসার রকিবুস সুলতান মানিক।

প্রাক্তন ক্যাডেট আন্ডার অফিসার গোলাম মোস্তফা রাঙ্গার পরিচালনায় বক্তব্য রাখেন সিদ্দিকুর রহমান, আলী গোলাম মর্তুজা মঞ্জু, আব্দুর রহমান মিন্টু, রোকন মিয়া, তাজ উদ্দিন, আশরাফুল আলম, মিলন মিয়া, মোহাইমিনুল ইসলাম পারভেজ, মোছাঃ হেপি বেগমসহ অনেকেই।

আগামীতে এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশন রংপুর বিভাগকে গতিশীল করে তোলার লক্ষ্যে সবার মতামতের ভিত্তিতে রকিবুস সুলতান মানিককে (সিইউও ১৯৮০) আহ্বায়ক এবং রেজাউল হক রেজাকে (সিইউও ২০০৪) সদস্য সচিব করে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মতবিনিময় সভায় রংপুর বিভাগে সকল জেলার প্রাক্তন ক্যাডেট প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit