শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

প্রেমিকার হাত থেকে বাঁচতে বার্সার বিপক্ষে গোল রিয়াল তারকার!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপে এল ক্ল্যাসিকোতে জিতল রিয়াল মাদ্রিদ। জমজমাট লড়াইয়ের শেষ দিকে বার্সেলোনা তারকা আনসু ফাতির সমতাসূচক গোলে স্কোর দাঁড়ায় ২-২। ড্র নিয়েই শেষ হতে যাচ্ছে এবারের এল ক্ল্যাসিকো,এমনটাই ধারণা ছিল সবার। কিন্তু ৯৮তম মিনিটে ফেদে ভালভার্দের গোলে জয় নিয়ে বাড়ি ফেরে রিয়াল মাদ্রিদ। আর ফেদের এই জয়সূচক গোলের নেপথ্যে রয়েছে দারুণ একটি অদ্ভুত কাহিনী।

ফেদে ভালভার্দে গোল করেছেন তার প্রেমিকার কাছ থেকে বাঁচার জন্য।  প্রেমিকার তৈরি করা খাবারের থেকে বাঁচতে গোল! এমন তথ্য ফাঁস করেছেন ভালভার্দের প্রেমিকা সাংবাদিক মিনা বেনিনো। সম্প্রতি হোয়াটসঅ্যাপে ফেদে ভালভার্দেকে পাঠানো বার্তার স্ক্রিনশট তিনি পোস্ট করেন টুইটে। সেখানে লেখা রয়েছে, ‘মাঠে নেমে যদি গোল করতে না পার, তাহলে প্রতিদিন আমার হাতের রান্না খেতে হবে। একটু ভেবে দেখো, সেটা কেমন হবে?’ বোঝাই যাচ্ছে মিনার রান্না অখাদ্য মনে হয় প্রেমিক ভালভার্দের কাছে।

রিয়াল মাদ্রিদের এই সেন্ট্রালের প্রেমিকা মিনা ফুটবলের পাড়ভক্ত।  সেটা হওয়াই স্বাভাবিক।  কারণ আর্জেন্টিনার নাগরিক।  তবে ২০১৯ সাল থেকে স্পেনের মাদ্রিদে বসবাস করছেন মিনা। স্বামী রিয়াল মাদ্রিদ তারকা হলেও মিনা নিজ দেশের রিভার প্লেট ক্লাবের সমর্থক। ফুটবল নিয়ে ভালভার্দের এই প্রেমিকা নানা ধরনের খুনসুটি করে নিজের সোশ্যাল মিডিয়ায়, যা দেখতে মরিয়া ফুটবলপ্রেমীদের অনেকেই।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit