রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চুরির সময় খিচুড়ি রান্না, ধরার পর তাকে ‘গরম খাবার’ দিচ্ছে পুলিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৪৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : এক চোর চুরি করার মাঝে বিরতি নিয়েছিলেন। আর সেই বিরতিতে তিনি খিচুড়ি রান্না করেন। কিন্তু খিচুড়ি রান্নার কারণেই তিনি  পুলিশের হাতে ধরা পড়েন। ঘটনা ভারতের আসাম প্রদেশের। সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, মালিক না থাকায় গুয়াহাটির হেঙ্গরাবাড়ি এলাকার একটি বাড়িতে হানা দিয়েছিলেন চোর। কিন্তু চুরির মাঝপথে ওই ব্যক্তি ফাঁকা বাড়িতে খিচুড়ি রান্না শুরু করেন। রান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ওই বাড়িতে চোরের উপস্থিতি টের পেয়ে যান। পরে তারা চোরকে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনা টুইটারে বেশ হাস্যরসাত্মকভাবে তুলে ধরেছে আসাম পুলিশ। টুইটে ওই চোরকে গুয়াহাটি পুলিশ গ্রেফতার করেছে বলে জানানো হয়েছে। মঙ্গলবার খিচুরির পাতিলের ছবিসহ টুইট বার্তায় আসাম পুলিশ বলেছে, ‘খাবার চোরের অদ্ভুত ঘটনা! স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে, চুরির চেষ্টার সময় খিচুড়ি রান্না করা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। চোরকে গ্রেফতার করা হয়েছে এবং গুয়াহাটি পুলিশ তাকে কিছু গরম খাবার পরিবেশন করছে।’

সূত্র : এনডিটিভি, দ্য হিন্দু

 

 

কিউএনবি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit