বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ব্রিটেনের কোনো নদী দূষণমুক্ত নয় : সংসদের প্রতিবেদন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১০১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : মানুষের বর্জ্য, ক্ষুদ্রাকৃতির প্লাস্টিক এবং সিমেন্টের বর্জ্য ইংল্যান্ডের সব নদী দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে স্বাস্থ্য ও প্রকৃতি ঝুঁকির মধ্যে পড়ছে। ব্রিটেনের সংসদের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির। রাসায়নিক দূষণের পেছনে রয়েছে কৃষি ও পানি বিষয়ক প্রতিষ্ঠানগুলো। পরিবেশ বিষয়ক পর্যবেক্ষণ কমিটি এ তথ্য দিয়েছে। জানা গেছে, ব্রিটেনের সব নদীর পানিতে গাড়ির টায়ারের অংশ, তেল ও টিস্যু মিশে যাচ্ছে। বাজেট কমানোর ফলে পরিবেশ সংস্থাগুলো দূষণ বন্ধ করার ক্ষমতা হারিয়ে ফেলছে।

সে দেশের পরিবেশ বিষয়ক মন্ত্রী রেবেকা পো বলেছেন, আমরা আমাদের নদী ও সমুদ্র রক্ষা ও উন্নত করতে অন্য যেকোনো সরকারের চেয়ে আরো দ্রুত এগিয়ে যাচ্ছি। পরিবেশবিষয়ক পর্যবেক্ষণ কমিটির দেওয়া তথ্যকে আমরা স্বাগত জানাচ্ছি। সে অনুসারে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নদী ব্যবহার করে খেলা এবং সাঁতার কাটা থেকে শুরু করে মাছ ধরার জন্য সারা ব্রিটেনের মানুষ পয়োবর্জ্য এবং অন্যান্য জীবাণুর মাধ্যমে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

kalerkantho

পানি এবং নদীর তীরগুলো উদ্ভিদ, মাছ এবং কীটপতঙ্গের জীবন এবং জীববৈচিত্র্যের জন্য অপরিহার্য। কিন্তু রাসায়নিক, প্লাস্টিক এবং অন্যান্য উপাদান পানিকে দম বন্ধ পরিস্থিতিতে ফেলছে। কমিটি জানিয়েছে, ইংল্যান্ডের কোনো নদী দূষণের বাইরে নেই। ব্রিটেনের পার্লামেন্টের সংসদ সদস্যরা এ পর্যবেক্ষণ দিয়েছেন।

সূত্র : বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit