বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

উত্তর কোরিয়ার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করার আহ্বান আমেরিকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১০৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : একের পর এক হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। এর অংশ হিসেবে পিয়ংইয়ংয়ের ওপর আরও অবরোধ দেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বুধবার এই আহ্বান জানান। 

তিনি বলেন, জাতিসংঘের প্রস্তাব উপেক্ষা করে ধারাবাহিক বেশ কিছু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ছয়টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তারা। এসব পরীক্ষার প্রতিটিই চালানো হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাস হওয়া প্রস্তাব লঙ্ঘন করে। সামাজিক যোগাযোগের মধ্যম টুইটারে এসব কথা বলেছেন থমাস গ্রিনফিল্ড। এর আগে উত্তর কোরিয়ার ছয় কর্মকর্তা, একজন রুশ নাগরিক ও রাশিয়ার একটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে ওয়াশিংটন। আমেরিকা বলছে, উত্তর কোরিয়া এসব ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম রাশিয়া ও চীনের কাছ থেকে কিনেছে।

এদিকে লিন্ডা গ্রিনফিল্ড আলাদা এক টুইট বার্তায় লিখেছেন, “উত্তর কোরিয়া অব্যাহতভাবে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পারমাণবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের উদ্বেগ আমরা তুলে ধরেছি। জাতিসংঘের সব সদস্য দেশের প্রতি আমাদের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব অনুসারে সবাই যেন তাদের বাধ্যবাধকতা পুরোপুরি বাস্তবায়ন করে চলে।”একজন মার্কিন কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এরই মধ্যে ওয়াশিংটন পাঁচজন কর্মকর্তার নাম প্রস্তাব করেছে। তাদের বিরুদ্ধে জাতিসংঘের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ বাজেয়াপ্ত করার কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ভোটাভুটি হবে। তবে রাশিয়া ও চীন এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিতে পারে। এ দুটি দেশই ভেটো ক্ষমতার অধিকারী।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit