বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি ও প্রাবন্ধিক অ্যান কারসন নবীওয়ালা কাজ দাওয়াতে তাবলিগ উলিপুরে নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আশুলিয়ায় পানির ট্যাংকির পাশে প্রবাসীর স্ত্রীর লাশ ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় ৯ দুর্গাপূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাড়ে ৫ টন চাল বিতরণ। ‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

আগামী ১০০ বছর ভারতের সাথে কোনও সংঘাতে যেতে চাই না: পাকিস্তান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১১৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  আগামী ১০০ বছর ভারতের সাথে কোনও সংঘাতে যেতে চায় না পাকিস্তান। আগামী শুক্রবার প্রকাশিত হবে পাকিস্তানের প্রথম জাতীয় নিরাপত্তা নীতি-নথি। ১০০ পৃষ্ঠার সেই নথিতে এই ধরনের বেশ কিছু ‘নীতি’ থাকবে বলে জানা গেছে।

বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইমরান খান প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা সংবাদ সম্মেলন করে জানান, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং এলাকায় শান্তি বজায় রাখতে একশ’ পাতার এই নথি তৈরি করা হয়েছে। এর মধ্যে ৫০ পৃষ্ঠার একটি অংশ আগামী শুক্রবার সরকারি মহলে প্রকাশ করবেন প্রধানমন্ত্রী ইমরান খান। পুরো নথিটি নয়, সর্বসাধারণের জন্য কিছু নির্বাচিত অংশ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

তিনি আরও জানান, আগামী পাঁচ বছর, অর্থাৎ ২০২২ থেকে ২০২৬ পর্যন্ত দেশ কোন পথে চলবে, কেমনই বা হবে ইসলামাবাদের পররাষ্ট্রনীতি, তা উল্লেখ থাকবে এই নীতি-নথিতে।

পাকিস্তানের ওই কর্মকর্তা আরও বলেন, “আগামী একশ’ বছর ভারতের সঙ্গে কোনও সংঘাতমূলক সম্পর্কে যেতে চাই না আমরা।”

তার কথায়, “আমাদের প্রতিবেশি দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের লক্ষ্যে এই নতুন নীতি প্রণয়ন করা হয়েছে।”

তিনি জানান, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার উপরে জোর দেওয়া হয়েছে। আলোচনা ফলপ্রসূ হলে অতীতে দু’দেশের মধ্যে যেমন বাণিজ্যিক সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেন পাকিস্তানি কর্তা। 

শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে বুধবারই পাকিস্তানের বিভিন্ন সংবাদপত্রে ওই নীতি-নথির কিছু অংশ প্রকাশিত হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার

কিউএনবি/অনিমা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit