শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

দুই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি স্টার্ক ফের আইপিএলে

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১১১ Time View

 

স্পোর্টস ডেস্ক : ২০১৫ ও ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি মিচেল স্টার্ক। সাত বছর ধরে নিজেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে দূরে রেখেছেন। তবে ফের আইপিএলে ফিরতে যাচ্ছেন এই অজি পেসার। সময়ের অন্যতম সেরা পেসার স্টার্ক এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও তিনি দিয়েছেন আইপিএলে ফেরার ইঙ্গিত। মূলত, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবেই অজি পেসারের আইপিএলে খেলার ভাবনা। সর্বশেষ ২০১৫ সালে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে শেষবার আইপিএলে খেলেছিলেন স্টার্ক।

এক সাক্ষাৎকারে স্টার্ক বলেছেন, ‘আমি এখনো ড্রাফটে নিজের নাম দিইনি। আমার হাতে কিছু সময় আছে। তবে আগামী দিনের খেলার সূচি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আইপিএলে খেলার সম্ভাবনাই বেশি।’২০১৪ এবং ২০১৫ মৌসুমে আরসিবির হয়ে মাঠ মাতিয়েছেন স্টার্ক। ২৭ ম্যাচে মাত্র ৭.১৬ ইকোনমি রেটে নিয়েছেন ৩৪ উইকেট। এরপর আর খেলেননি মূলত নিজেকে বিশ্রাম দিতে, পরিবারকে সময় দিতে।

 

 

কিউএনবি/আয়শা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit