বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

ভোলাহাটে হেল্পলাইনের সভাপতিকেপিটিয়ে আহত করেছে এক দূর্বৃত্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৯১ Time View

 

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাটে হেল্পলাইন সভাপতিকে পিটিয়ে আহত করেছে এক দূর্বৃত্ত। ১০ জানুয়ারি সোমবার বিকেল ৪টার সময় তাঁতীপাড়া ক্লাবের সামনে লোকজন নিয়ে কথা বলছিলেন উপজেলার তাঁতীপাড়া গ্রামের সৈয়দ লতিব আলীর ছেলে ভোলাহাট হেল্পলাইনের সভাপতি সৈয়দ রুহুল আমিন।

এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মোঃ শরিফুল ইসলামের ছেলে মোঃ আশিকুর রহমান কাজল(৩৩) অর্তকিত হামলা চালিয়ে কাঠের চেয়ার দিয়ে পিছন থেকে জোরে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করেন। তাঁর চেয়ারের আঘাতে মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রাহুল। অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসার পর তাঁকে বাড়ীতে বিশ্রামের জন্য বাড়ী পাঠিয়ে দেয়া হয়। এ ঘটনায় এদিন ভোলাহাট থানায় প্রতিকার চেয়ে সৈয়দ রুহুল আমিন নিজে বাদি হয়ে লিখিত অভিযোগ করেছেন। এব্যাপারে তদন্ত কর্মকর্তা এসআই মোঃ মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit