রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ফিলিপাইনে কারাগারে দাঙ্গায় নিহত ৬, আহত ৩৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১২৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের জনাকীর্ণ একটি কারাগারে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ায় ছয় আসামি নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। দেশটিতে বিগত কয়েক সপ্তাহের মধ্যে এ ধরনের দ্বিতীয় ঘটনা এটি। 

মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।

কারা ব্যবস্থাপনা ব্যুরোর মুখপাত্র জাভিয়ার সোলদা জানান, ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনের ক্যালুকেন সিটি জেলে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন গ্রুপের মধ্যে সোমবার এ ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে।

এ সহিংসতার কারণ খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে সোলদা বলেন, “প্রথমে দুই আসামির মধ্যে ঝসড়া বাধে এবং এক পর্যায়ে  তা  হাতাহাতিতে গড়ায়। পরে অন্যদের মধ্যে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয় তা জানা যায়নি।”

সোলদা জানান, মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ এ দাঙ্গার একটি কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, ওই কারাগারের আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ফিলিপাইনের বিভিন্ন কারাগারে পর্যাপ্ত জায়গার অভাবে আসামিদের গাদাগাদি করে রাখায় দেশটির কারাগারগুলোতে মাঝেমধ্যেই সহিংসতা ছড়িয়ে পড়তে দেখা যায়।

সোলদা জানান, ক্যালুকেন সিটি জেলে ২শ’রও কম আসামির ধারণ ক্ষমতা থাকলেও সেখানে ঠাসাঠাসি করে প্রায় এক হাজার ৯শ’ আসামি রাখা হয়েছে।

কিউএনবি/অনিমা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit