রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্টের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১২৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড স্যাসোলি মারা গেছেন। ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান সাবেক সাংবাদিক এবং মধ্য-বামপন্থী রাজনীতিবিদ গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে অসুস্থ ছিলেন। এ কারণে তার সব আনুষ্ঠানিক কার্যক্রমও বাতিল করা হয়।

এই তথ্য জানিয়েছেন তার মুখপাত্র।

রোগ প্রতিরোধ ক্ষমতায় মারাত্মক জটিলতার কারণে গত মাসে ইতালির একটি হাসপাতালে ভর্তি হন ডেভিড স্যাসোলি। তার মুখপাত্র রবার্তো সুইলো এক টুইট বার্তায় জানান, আভিয়ানোর একটি হাসপাতালে মঙ্গলবার ভোরে মারা যান ডেভিড স্যাসোলি।

গত বছরের সেপ্টেম্বরে ডেভিড স্যাসোলিকে স্ট্রাসবার্গের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে তীব্র নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হয়। নভেম্বরে ফের রাজনৈতিক কর্তব্য পালন শুরু করেন তিনি।

ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্টের পদে ফের নির্বাচন করবেন না বলে আগেই জানিয়েছিলেন ডেভিড স্যাসোলি। ফলে এই মাসের শেষের দিকে তার বিকল্প নির্বাচিত করার পরিকল্পনা আগে থেকেই রয়েছে।

ডেভিড স্যাসোলি তিন দশক সাংবাদিকতা করেছেন। এক সময়ে তিনি টেলিভিশনে সংবাদ পাঠ করতেন।

২০০৯ সালে ইউরোপীয়ান পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৯ সালের জুলাই মাসে ৭০৫ আসনের ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেভিড স্যাসোলি। এই পদটিকে জোটটির শীর্ষ পদ বলে বিবেচনা করা হয়। অধিবেশন পরিচালনা ছাড়াও পার্লামেন্টের কার্যক্রম তদারকি করেন তিনি।

স্যাসোলি মধ্য-বামপন্থী প্রগ্রেসিভ অ্যালায়েন্বস অব সোস্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস পার্টির সদস্য ছিলেন।
সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ দুপুর ২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit