বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ভারতে লোন না পেয়ে ব্যাংকে আগুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৭৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বাসিন্দা ওয়াসিম হাজারাতসাব মোল্লা (৩৩) স্থানীয় ব্যাংকে ব্যক্তিগত লোনের জন্য আবেদন করেছিলেন। কিন্তু লোনের বিপরীতে তার দেওয়া দলিলাদি যথাযথ না হওয়ায় আবেদনটি বাতিল করে দেয় ব্যাংক কর্তৃপক্ষ।

আর এতেই ক্ষুব্ধ হয়ে ব্যাংকে আগুন ধরিয়ে দেন তিনি। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেফতার করেছে দেশটির পুলিশ। খবর এনডিটিভি’র

খবরে বলা হয়েছে, কর্ণাটকের রাত্তিহাল্লি শহরের বাসিন্দা ওয়াসিম হেদুগন্দা গ্রামে অবস্থিত কানারা ব্যাংকের শাখায় লোন চেয়ে আবেদন করেন। কিন্তু তার দেওয়া দলিলাদি যথাযথ না হওয়ায় সে আবেদন নাকচ করে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। এতেই ক্ষুব্ধ হয়ে গত শনিবার (৮ নভেম্বর) রাতে ওই ব্যাংকে আগুন ধরিয়ে দেন তিনি।

আর আগুন লাগানোর পুরো ঘটনা ব্যাংকে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ব্যাংকের একটি জানালা বাইরে থেকে খুলে প্রথমে পেট্রল ছিটান। এরপর আগুন ধরিয়ে দেন। এতে ব্যাংকের ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। যার মধ্যে রয়েছে ৫টি কম্পিউটার, ফ্যান, লাইট, প্রিন্টার, ক্যাশ কাউন্টিং মেশিন, সিসিটিভি ক্যামেরাসহ আরও কিছু প্রয়োজনীয় উপকরণ। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। যে কারণে আগুন ছড়িয়ে পড়েনি।

আর এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় পুলিশ স্টেশনের ভারতীয় আইনের সেকশন ৪৩৬, ৪৭৭, ৪৩৫ ধারায় মামলা দায়েরের পর গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে তিনি কী কারণে লোন চেয়ে আবেদন করেছিলেন এবং লোনের অঙ্ক কত ছিল সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

কিউএনবি/অনিমা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit