রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চিকিৎসায় অভাবনীয় সাফল্য: মানুষের দেহে প্রতিস্থাপন হল শুকরের হৃদপিণ্ড!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৬৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : এবার চিকিৎসায় অভাবনীয় সাফল্য পেলেন আমেরিকার চিকিৎসকরা। বিশ্বে প্রথমবারের মতো এক ব্যক্তির শরীরে তারা সফলভাবে প্রতিস্থাপন করলেন শুকরের হৃদপিণ্ড। তবে তার আগে শুকরের ওই হৃদপিণ্ডটি জেনেটিকালি রূপান্তরিত করে নেওয়া হয়। 

জানা গেছে, যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে টানা সাত ঘণ্টা পরীক্ষামূলক ওই অস্ত্রোপচার চালানো হয়। এর তিনদিন পরও বেশ সুস্থ রয়েছেন ৫৭ বছর বয়সী ডেভিড বেনেট। 

বেনেটের জীবন বাঁচাতে চিকিৎসকদের কাছে আর কোনও বিকল্প ছিল না। এটাই ছিল তাকে বাঁচানোর সর্বশেষ চেষ্টা। তবে দীর্ঘমেয়াদে তিনি কতদিন সুস্থ থাকতে পারবেন, তা এখনও পরিষ্কার নয়।

অস্ত্রোপচারের একদিন আগে বেনেট বলেছিলেন, “আমার সামনে বিকল্প দুইটা, হয় অস্ত্রোপচার, নয়তো মৃত্যু।

তিনি বলেন, “আমি জানি এটা অন্ধকারে গুলি ছোঁড়ার মতো একটা ব্যাপার, কিন্তু আমার জন্য এটাই শেষ চেষ্টা,” তিনি বলেন।

বিশ্বের প্রথম এই ধরনের অস্ত্রোপচার করার জন্য ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিকেল সেন্টারকে বিশেষ অনুমতি দিয়েছিল যুক্তরাষ্ট্রের চিকিৎসা তদারকি কর্তৃপক্ষ। কারণ, না হলে বেনেটের মৃত্যু ছাড়া আর কোনও বিকল্প ছিল না।

মানব হৃদপিণ্ড প্রতিস্থাপনের জন্য তিনি উপযুক্ত ছিলেন না। সাধারণত রোগীর স্বাস্থ্য অত্যন্ত দুর্বল হলে চিকিৎসকরা এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ সকাল ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit