শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল আলোচনার উপায় জানালেন ইরানের প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়ের ওপর ক্ষেপলেন ট্রাম্প, দিলেন যে হুঁশিয়ারি আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচের জার্সি এখন জাদুঘরে যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন ৬ লাখের বেশি গ্রাহক যুক্তরাষ্ট্রে প্রায় এক শতাব্দী পর আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন এই সিদ্ধান্ত? দিল্লিতে মমতা ব্যানার্জি আটক যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি

নিরাপত্তার জন্য ভিন্ন পথ বেছে নেওয়ার ঘোষণা রাশিয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৪৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  নিজের নিরাপত্তার জন্য রাশিয়া ভিন্ন পথ বেছে নেবে বলে ঘোষণা দিয়েছে দেশটি।

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে পাশ্চাত্যের কাছে নিরাপত্তার যে গ্যারান্টি চাওয়া হয়েছে তা দিতে ব্যর্থ হলে মস্কো নিজেকে নিরাপদে রাখার জন্য ভিন্ন পন্থা বেছে নিতে বাধ্য হবে।  

তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো তার ইউরোপ ও আন্তর্জাতিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে মস্কোকে উপেক্ষা করতে পারে না।

তিনি রবিবার রাজধানী মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

আজ সোমবার রাশিয়া ও আমেরিকার কর্মকর্তারা ‘কৌশলগত স্থিতিশীলতা’ প্রশ্নে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে। এছাড়া, আগামী ১২ জানুয়ারি ব্রাসেলসে ন্যাটোর সঙ্গে রাশিয়ার এবং বৃহস্পতিবার ভিয়েনায় ইউরোপীয় সহযোগিতা ও নিরাপত্তা সংস্থার সঙ্গে রাশিয়ার বৈঠক হওয়ার কথা রয়েছে।

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এর আগে বার্তা সংস্থা স্পুৎনিককে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আলোচনা শুরু করার আগে ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়ন নিরাপত্তা গ্যারান্টির ব্যাপারে যেসব সিগন্যাল দিচ্ছে তা হতাশাজনক। তবে রাশিয়া আমেরিকার কোনও ধরনের চাপের কাছে নতিস্বীকার করবে না বলেও সতর্ক করে দেন রিয়াবকভ। তথ্যসূত্র: নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স

কিউএনবি/অনিমা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit