সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

শ্বাসরুদ্ধকর শেষ দিনে অবিশ্বাস্য ড্র করল ইংল্যান্ড!

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১২৩ Time View

 

স্পোর্টস ডেস্ক : টার্গেট ছিল ৩৮৮ রানের। বিনা উইকেটে ৩০ রান তুলে চতুর্থ দিন শেষ করা ইংল্যান্ডকে সিডনি টেস্ট জিততে হলে আজ শেষ দিনে করতে হতো আরও ৩৫৮ রান। চলতি অ্যাশেজে ইংলিশ ব্যাটিং লাইন-আপ যেভাবে বারবার ভেঙে পড়েছে, তাতে সবাই ধরেই নিয়েছিল যে চতুর্থ টেস্টও অস্ট্রেলিয়াই জিতে নেবে। কিন্তু অবিশ্বাস্য ব্যাটিংয়ে আজ রবিবার সেই টেস্ট ড্র করে ফেলল ইংল্যান্ড। যে কারণে তাদেরকে আর হোয়াইটওয়াশড হতে হচ্ছে না। জোড়া সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন উসমান খাজা।

পঞ্চম দিন সকালে ক্ষতবিক্ষত পিচে ইংল্যান্ডের দুই ওপেনার হাসিব হামিদ (৯) এবং জ্যাক ক্রাউলি আরও ১৬ রান যোগ করেন। হাসিব হামিদ যথারীতি এই ইনিংসেও ব্যর্থতার পরিচয় দিলে জুটি ভাঙে। জ্যাক ক্রাউলি অবশ্য ১০০ বলে ৭৭ রানের দারুণ ইনিংস উপহার দেন। তবে তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। ৯৬ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক জো রুট এবং অল-রাউন্ডার বেন স্টোকস ১৫২ বলে ৬০ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন।

পঞ্চম উইকেটে জনি বেয়ারস্টো আর স্টোকসের জুটিতে ৩৭ রান এলেও তারা কাটিয়ে দেন ৯৯ বল। ১২৩ বলে ৬০ রান করে নাথান লায়নের শিকার হন স্টোকস। রুট করেন ২৪ রান। ১৯৩ রানে পাঁচ উইকেট হারানোর পর ইংলিশরা ম্যাচ ড্রয়ের চেষ্টা করছিল। ৮ম ব্যাটার হিসেবে জনি বেয়ারস্টো আউট হওয়ার পর সেই চেষ্টা ব্যর্থ হওয়ার জোগার হয়। তখনই অবিশ্বাস্য ব্যাটিং স্কিল দেখায় ইংল্যান্ডের লোয়ার অর্ডার। জ্যাক লিচ (২৬) আর পেস তারকা স্টুয়ার্ট ব্রড (৮*) ৯ম উইকেটে গড়েন ৫২ বলে ৩৩ রানের জুটি।

পার্টটাইম বোলার স্টিভেন স্মিথের বলে লিচ আউট হতেই অস্ট্রেলিয়া শিবিরে উল্লাস শুরু হয়। দিনের তখনও ১২ বল বাকি। ১১ নম্বর ব্যাটার হিসেবে আছেন জেমস অ্যান্ডারসন (৬ বলে ০*)। ইংল্যান্ডের পেস সুপারস্টার আজ ব্যাট হাতে ত্রাতার ভূমিকা নেন। দুজনে মিলে ১২ বল কাটিয়ে দেন। জুটিতে কোনো রান আসেনি। এসেছে অবিশ্বাস্য এক ড্র। স্টুয়ার্ট ব্রডও ৩৫ বলে ৮* রান করে অপরাজিত থাকেন। চতুর্থ ম্যাচের শেষদিনে এসে দেখা গেল সত্যিকারের অ্যাশেজ লড়াই। টেস্ট ক্রিকেটের অপার সৌন্দর্য এখানেই।

 

 

কিউএনবি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit