শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দায়ীদের শাস্তি দাবি ১০ সংগঠনের

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৩১ Time View

 

ডেস্ক নিউজ : যাত্রীভর্তি এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় দায়ী সকলের দৃশ্যমান শাস্তি নিশ্চিতকরণের দাবি জানিয়েছে পরিবেশ, নাগরিক অধিকার, নৌখাত ও পরিবহন বিষয়ক ১০টি বেসরকারি সংগঠন। নৌ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত হওয়া সত্ত্বেও চার সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গত পাঁচ দিনেও ব্যবস্থা গ্রহণ না করায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সংগঠনগুলোর নেতারা।আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই দাবি ও ক্ষোভের কথা তুলে ধরেন তাঁরা।

বিবৃতিতে বলা হয়, ৪ জানুয়ারি নৌ প্রতিমন্ত্রী বিভিন্ন গণমাধ্যমকে স্পষ্টভাবেই জানিয়েছেন, দুর্ঘটনার জন্য যাঁরা দায়ী তাঁরা কেউ-ই রেহাই পাবেন না। তাঁদের সকলকেই শাস্তি পেতে হবে। সেদিন তিনি স্পষ্টভাবে আরো জানিয়েছিলেন, প্রতিবেদনে দুর্ঘটনার জন্য সংশ্লিষ্ট শিপ সার্ভেয়ারসহ (ফিটনেস প্রদানকারী প্রকৌশলী ও জাহাজ জরিপকারক) নৌ পরিবহন অধিদপ্তর এবং বিআইডব্লিউটিএর কয়েকজন কর্মকর্তার পাশাপাশি লঞ্চের মালিক, মাস্টার ও ড্রাইভারদের দায়ী করা করা হয়েছে। প্রতিমন্ত্রীর এ কঠোর হুঁশিয়ারি উচ্চারণের পরও দায়ী সরকারি কর্মকর্তারা স্বপদে বহাল থাকায় সচেতন দেশবাসীর মনে প্রশ্ন জেগেছে, তাহলে অতীতের মতো এবারও কি প্রকৃত অপরাধীরা ধরাছোাঁয়ার বাইরে থেকে যাবেন?

বিবৃতিদাতারা হলেন- নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে, গ্রিন ক্লাব অব বাংলাদেশের (জিসিবি) সভাপতি মুক্তিযোদ্ধা নুরুর রহমান সেলিম, বাংলাদেশ নৌযান শ্রমিক লীগের সভাপতি শেখ ওমর ফারুক, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সবুজ সিকদার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো. হানিফ খোকন ও সাধারণ সম্পাদক ইনসুর আলী, নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলনের সদস্যসচিব আমিনুর রসুল বাবুল, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, মিডিয়া ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্টের (মেড) নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম সবুজ, যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী এবং পুরনো ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।

 

 

কিউএনবি/আয়শা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit