সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার মাটিরাঙ্গা জোনের অভিযানে ট্রাকে মিলল ১০ লাখ টাকার ভারতীয় জুস। ​পাহাড়ে সম্প্রীতি রক্ষায় গুজব থেকে সতর্ক থাকার আহ্বান-মাটিরাঙ্গা জোন  কমান্ডারেরর   তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক

রাশিয়াকে মারাত্মক পরিণতির হুমকি যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে কোনও রকমের সামরিক আগ্রাসন চালালে রাশিয়াকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে বলে আবারও হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়া সামরিক আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে বলে মার্কিন সরকার এবং তার মিত্রদের তোলা অভিযোগ মস্কো বারবার নাকচ করা সত্ত্বেও এই হুমকি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন।

আগামী সপ্তাহে ইউরোপে আমেরিকা এবং রাশিয়ার কূটনীতিকদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তার আগে শুক্রবার ব্লিংকেন এই বক্তব্য দিলেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন, “রাশিয়া ইউক্রেনে আবারও আগ্রাসন চালালে আমরা শক্তি দিয়ে তা মোকাবেলা করব।”অবশ্য তিনি একথাও বলেছেন- রাশিয়া চাইলে কূটনৈতিকভাবে সংকট সমাধান করা সম্ভব। আগামী সোমবার রাশিয়া ও আমেরিকার কর্মকর্তারা ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসবেন বলে কথা রয়েছে। আমেরিকা অভিযোগ করছে- রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে একীভূত করে নেওয়ার চিন্তা থেকে মস্কো ইউক্রেনে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে। আগামী বুধবার ন্যাটো এবং রাশিয়া কাউন্সিলের বৈঠক অনুষ্ঠানের কথাও রয়েছে। সূত্র:আল-জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit