শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম

ইলিশ সম্পদ উন্নয়নে ঝালকাঠিতে কর্মশালা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৫০ Time View

 

মো.জসিম হাওলাদার,ঝালকাঠি : দেশের জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণ, সুষ্ঠু ব্যবস্থাপনা ও স্থায়িত্বশীল উৎপাদন বৃদ্ধি ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালার আয়োজন করেছে ঝালকাঠি জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেছেন শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ১৪ দলের মূখপাত্র ও সমন্ময়ক, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।
প্রধান অতিথির বক্তব্যে আমু বলেন, ইলিশ জাতীয় সম্পদ এটি রক্ষায় সরকারের পাশাপাশি দেশের প্রতিটি মানুষের আগ্রহ থাকতে হবে। এই সম্পদটি রক্ষা প্রক্রিয়া অব্যাহত রাখার মাধ্যমে জাতীয় অর্থনীতি, কর্মসংস্থানসহ আমাদের প্রাণিজ আমিষের চাহিদা পুরণ হবে।

জেলা প্রশাসক মোঃ জোহর আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশেষ অতিথির বক্তব্য দিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক আনিছুর রহমান তালুকদার, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মো. জিয়া হায়দার চৌধূরী, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। কর্মশালায় প্রকল্পের উদ্দেশ্য, প্রেক্ষাপট, বাস্তবায়ন, কমিটির কার্যপরিধি, ইলিশ সম্পদের গুরুত্ব সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমান। এছাড়াও আমন্ত্রীত অতিথি ও গনমাধ্যম কর্মীসহ মুক্ত আলোচনায় অনেকে অংশ নেন।

কিউএনবি/অনিমা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit