বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যুবক অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপনের অভিযোগে মামলা রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥

বিয়ের জন্য পালাতে যাওয়া প্রেমিক-প্রেমিকাকে খুন করল মাওবাদীরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১১২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : উগ্রবাদী সংগঠন মাওবাদীর দুই সদস্যের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। আর সেই প্রেমের টানেই জঙ্গলের ডেরা ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন তারা। সম্ভবত বিয়ে করে থিতু হওয়ার ইচ্ছা ছিল তাদের। আর বিষয়টি জানাজানি হতেই চরম শাস্তি নেমে এল তাদের ওপর। গভীর জঙ্গলে দুজনকেই খুন করা হয়েছে। এর সঙ্গে অপর এক ব্যক্তিকেও খুন করেছে মাওবাদীরা। ঘটনা ভারতের ছত্তিশগড়ের বীজাপুর জেলার। খবর হিন্দুস্তান টাইমসের। 

খবরে বলা হয়েছে, শুক্রবার পুলিশ জানায়- দুজন সহকর্মীসহ তিনজনকে খুন করেছে মাওবাদীরা। গঙ্গালুরের জঙ্গলে তাদের তিনজনকে খুন করা হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। বস্তার রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ সুন্দেরাজ পি বলেছেন, বিভিন্ন সূত্রে থেকে আমরা জানতে পেরেছি তিনজনকে খুন করেছে মাওবাদীরা। তার মধ্যে তাদের দুজন সহকর্মীও আছেন। সূত্রের খবর, মিলিশিয়া প্লেটুন কমান্ডার কামলু পুনেম ও মিলিশিয়া মেম্বার মাঙ্গিকে খুন করা হয়েছে। খুন হওয়া অপর ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। 

আইজি জানিয়েছেন, দুই মাওবাদী বিয়ে করার জন্য গোপন ডেরা ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। এদিকে কামলুর বিরুদ্ধে অন্তত ১১টি হিংসার ঘটনায় জড়িয়ে থাকার অভিযোগ রয়েছে। তিনটি মামলায় মাঙ্গিকে খুঁজছিল পুলিশ। আইজি জানিয়েছেন, গঙ্গালুর এরিয়া কমিটিতে উভয়ই নানা ধরনের মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। তবে খুন হওয়া তৃতীয় ব্যক্তির সম্পর্কে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই। ঘটনার তদন্ত চলছে।

 

 

কিউএনবি/আয়শা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit