বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

নড়িয়ায় পরাজিত মেম্বার প্রার্থীকে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৭৫ Time View

 

খোরশেদ আলম বাবুলশরীয়তপুর প্রতিনিধি : নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পরাজিত মেম্বার প্রার্থী মালেক মালতকে (৫৫) পিটিয়ে হত্যা করেছে অপর পরাজিত মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেন মালত ও তার সমর্থকরা। নিহত মালেক মালত ওই ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের মৃত কছর আহম্মেদ মালতের ছেলে। নড়িয়া থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, নওপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মোরগ প্রতিক নিয়ে মালেক মালত, গভীর নলকুপ নিয়ে দেলোয়ার হোসেন মালত ও আপেল প্রতিক নিয়ে তাফাজ্জল তপদ্দার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বুধবার ভোট গণনা শেষে আপেল প্রতিকের তাফাজ্জল তপাদ্দার বিজয়ী হন এবং মালেক মালত ও দেলোয়ার হোসেন মালত পরাজিত হন।

পরাজয়ের কারণ নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় নওপাড়া বাজারে মালেক মালত ও দেলোয়ার হোসেন মালত পরস্পর পরস্পরকে দোষারোপ করেন। এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে দেলোয়ার হোসেন মালত ও তার সমর্থকরা মালেক মালতকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তদন্ত কর্মকর্তা নড়িয়া থানার এসআই মোঃ শহীদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে তদন্ত কাজ চালাচ্ছি। নিহতের লাশ মুন্সীগঞ্জ থেকে আনা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit