বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৩০ Time View

 

তথ্যপ্রযুক্তি ডেস্ক :  রাজধানীতে শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা। বৃহস্পতিবার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিন দিনের এ মেলা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। 

রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

মেলার আয়োজক প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশনের প্রধান নির্বাহী মুহম্মদ খান জানান, দেশের স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ থাকছে মেলায়। বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাবে এখানে। এছাড়া স্মার্টফোনের জন্য আনুষঙ্গিক গ্যাজেট ও অ্যাক্সেসরিজ নিয়ে থাকবে বেশ কয়েকটি স্টল ও প্যাভিলিয়ন। থাকছে ফাইভজি এক্সপেরিয়েন্স জোন। এবারের মেলার টেকনোলজি পার্টনার হুয়াওয়ে। পৃষ্ঠপোষকতা দিচ্ছে স্যামসাং, অপো, ভিভো, রিয়েলমি, টেকনো ও ডিএক্স। লজিস্টিক পার্টনার ই-কুরিয়র। মেলায় দর্শকরা ঢুকতে পারবেন বিনামূল্যে। তবে মাস্ক পরা বাধ্যতামূলক। প্রবেশদ্বারে তাপমাত্রা মেপে তা গ্রহণযোগ্য মাত্রার হলেই কেবল মেলায় প্রবেশের অনুমতি মিলবে।

কিউএনবি/অনিমা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit