রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ভারতে ওমিক্রনে প্রথম মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ২৩৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ভারতে করোনাভাইরাসের অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ওমিক্রন ভ্যারিয়েন্টে প্রথমবারের একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের উদয়পুরে এক ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়ে ৭৩ বছরের এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। গত ১৫ ডিসেম্বর কোভিড শনাক্ত হওয়ার পর থেকেই ওই ব্যক্তি হাসপাতালে ছিলেন। তার ডায়াবেটি ও উচ্চ রক্তচাপসহ অন্যান্য শারীরিক সমস্যা ছিল বলে জানা গেছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই মৃত্যুকে ওমিক্রনে মৃত্যু হিসেবে গণ্য করা হবে। রাজস্থান সরকারের স্বাস্থ্য বিভাগও এটিকে ওমিক্রনের মৃত্যু বলে নিশ্চিত করেছে।

গত ২৫ ডিসেম্বর ওই ব্যক্তির জিনোম সিকোয়েন্সিং রিপোর্টে তার ওমিক্রন সংক্রমণ ধরা পড়ে। এর ছয় দিন পর ৩১ ডিসেম্বর রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। তার কোনও ভ্রমণ ইতিহাস ছিল না।

ভারতে এখন পর্যন্ত দুই হাজার ১৩৫ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মহারাষ্ট্রে ৬৫৩ জন। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে ওমিক্রন শনাক্ত হয়েছে ৪৬৪ জনের।

কিউএনবি/অনিমা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit