রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে সুদান

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদুক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দেশটিতে যখন রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে এবং দেশজুড়ে বিক্ষোভ প্রতিবাদ ও সমাবেশ হচ্ছে তখন তিনি পদত্যাগের ঘোষণা দিলেন। এর আগে সুদানের জান্তা সরকার তাকে বন্দী করেছিল এবং বন্দীদশা থেকে মুক্তি দিয়ে ক্ষমতায় পুনর্বহালের দু’মাসের মাথায় এসে তিনি নিজেই পদত্যাগের ঘোষণা দেন।

রবিবার শেষ বেলায় টেলিভিশনে দেয়া ভাষণের মাধ্যমে হামদুক পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, দেশকে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে হলে জাতীয় সনদ এবং রোড ম্যাপ তৈরির জন্য গোলটেবিল বৈঠকের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, গণতন্ত্রে উত্তরণের জন্য যে ঐকমত্য প্রতিষ্ঠা হওয়া দরকার তা এখন পর্যন্ত হয়নি। আবদুল্লাহ হামদুক সতর্ক করে বলেন, একটি বিপজ্জনক সময় পার করছে সুদান যা জাতীয় অস্তিত্বের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। দেশের সম্ভাব্য বিপর্যয় ঠেকানোর জন্য তিনি তার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন।

এর কয়েক ঘণ্টা আগে সেনা অভ্যুত্থানবিরোধীরা রাজধানী খার্তুমসহ সুদানজুড়ে ব্যাপক বিক্ষোভ মিছিল করেন। এতে নিরাপত্তা বাহিনীর হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হন। গত ২৫ অক্টোবর সুদানে সামরিক বাহিনী প্রধানমন্ত্রী হামদুককে বন্দী করার মধ্যদিয়ে দেশে নতুন করে সেনা অভ্যুত্থান ঘটায়। সুদানের ডাক্তারদের সংগঠন জানিয়েছে, ২৫ অক্টোবর থেকে এ পর্যন্ত প্রতিবাদ বিক্ষোভ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর হাতে ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

 সূত্র: পার্সটুডে

 

 

কিউএনবি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit