শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

বাবার ফাঁসির ১৫ বছর পূর্তিতে যে আহ্বান জানালেন সাদ্দাম কন্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৩২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : বাবার ফাঁসির ১৫ বছর পূর্তিতে মুখ খুললেন সাদ্দাম কন্যা রাঘাদ সাদ্দাম হুসাইন। তিনি ইরাকিদের ঐক্যবদ্ধ হতে বলে বিশ্বে যে পরিবর্তন ঘটছে তার সাথে ইরাকিদের খাপ খাওয়ানোরও আহ্বান জানিয়েছেন। খবর আল আরাবিয়ার। গতকাল শুক্রবার বাবার প্রতিকৃতির সামনে বসে রাঘাদ সাদ্দাম হোসেন এ আহ্বান জানান। তিনি বলেন, সম্প্রদায় ও পটভূমি বিবেচনায় না নিয়ে ইরাকিদের একে অন্যকে ক্ষমা করে দেয়ার সময় এসেছে। এমনকি যারা ভুল করেছে তাদেরও ক্ষমা করে দেয়ার কথা বলেন তিনি।

এর আগে, চলতি বছরে এক সাক্ষাৎকারে রাঘাদ সাদ্দাম বলেছিলেন, বৈধ কর্তৃপক্ষ না থাকায় ইরান মনে করে তারা সহজে বশে আনতে পারবে ইরাককে। এছাড়া সর্বশেষ বক্তৃতায় তিনি ইরানকে সংঘাত ও বিরোধিতা ত্যাগ করার আহ্বান জানান। উল্লেখ্য, ২০০৩ সালে যুক্তরাজ্যের নেতৃত্বে কতিপয় আন্তর্জাতিক রাষ্ট্র ইরাক আক্রমণ করে। তারা এই যুক্তি দেখিয়ে আক্রমণ করে যে, সাদ্দাম ব্যাপক ধ্বংসাত্বক জীবাণু অস্ত্র তৈরি করছেন (যদিও যুদ্ধ পরবর্তি সময়ে এমন কোন অস্ত্রের হদিস মেলেনি)। পরে ১৩ ডিসেম্বর ২০০৩ সালে সাদ্দাম হোসেন আমেরিকান সেনাদের কাছে ধরা পড়েন। পরবর্তীতে আমেরিকা ইরাকি সরকারের হাতে সাদ্দাম হোসেনের বিচার করে। সাদ্দামের বিরুদ্ধে ছিল মানবতার বিরুদ্ধে অপরাধ। ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ইরাকি সময় সকাল ৬.০৬ মিনিটে ইরাকে সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর হয়।

 

 

কিউএনবি/আয়শা/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit