শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর: প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে হাসপাতালে আগুন নিষিদ্ধ আওয়ামী লীগের, আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ বহিষ্কার

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ২২৮ Time View

 

নার্গিস পারভিন, কেশবপুর (যশোর) : কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করায় কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ-কে আজীবন দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানাগেছে, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেনের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। যে কারণে মাসুদুর রহমান মাসুদ-কে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit