শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ শিগগিরই ইরান ও ইউক্রেন যুদ্ধের অবসান, দাবি ট্রাম্পের রুশ ডিজেল রফতানিতে ট্রাম্পের ছাড়, ক্ষুব্ধ ইউক্রেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জাকারিয়া খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ ছিল: ইসরায়েলি রাজনীতিবিদ নতুন লুকে ভাইরাল আমির খান সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের

২০২২ সালে নিয়ন্ত্রণে আসবে করোনা : ডব্লিউএইচও প্রধান

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১১৮ Time View

 

ডেস্কনিউজঃ নতুন বছরে করোনা মহামারী জয়ের আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। করোনাভাইরাসের বিস্তার শুরু হওয়ার পর থেকেই ডব্লিউএইচও বিশ্ববাসীকে নানা নির্দেশনা দিয়ে আসছে। দরিদ্র দেশগুলোর ভ্যাকসিন অধিকার আদায়ে হয়েছে সোচ্চার।

তবে মহামারীকে নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই দেশগুলোকে ‘সঙ্কীর্ণ জাতীয়তাবাদ’ ও ‘টিকা মজুত’ করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

বছরের শেষ দিন (শুক্রবার ৩১ ডিসেম্বর) ২০২১ সালের শেষ দিনে লিঙ্কডইনে নতুন বছরের আগমনী বার্তায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেছেন।

মহামারীকে বিদায় জানানোর জন্য সবার আগে প্রয়োজন বিশ্বজুড়ে টিকা বণ্টনে সমতা- উল্লেখ করে নতুন বছরের শুভেচ্ছাবার্তায় গেব্রিয়েসুস বলেন, ‘মহামারীর বিরুদ্ধে এখন পর্যন্ত আমাদের হাতে থাকা সবচেয় কার্যকর হাতিয়ার হলো করোনা টিকা। কিন্তু সংকীর্ণ জাতীয়তাবাদ ও টিকা মজুত করার প্রবণতার কারণে বিশ্বজুড়ে করোনা টিকা বণ্টনে অসমতা সৃষ্টি হয়েছে এবং এটি দিনকে দিন বাড়ছে।’

নতুন বছরের পরিকল্পনার অংশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, ২০২২ সালের মাঝামাঝি সময়ের মধ্যে বৈশ্বিক টিকাদান কর্মসূচির আওতায় বিশ্বের সব দেশের ৭০ শতাংশ জনগণকে টিকা দিতে তিনি সরকারের সঙ্গে কাজ করবেন।

অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। এবার অ্যান্টার্কটিকা মহাদেশেও হানা দিয়েছে করোনা।

চীনের হুবেই প্রদেশের উহানে প্রায় দুই বছর আগে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। অর্থাৎ শনাক্ত হওয়ার দুই বছর পর করোনার বিদায় নিয়ে কথা বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তিনি যখন করোনার পরাজিত হওয়ার কথা বলছেন তখন বিশ্বজুড়ে প্রায় ২৯ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৫৫ লাখ মানুষ।

কিউএনবি/বিপুল/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |দুপুর ১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit