সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

আশুলিয়ায় মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের উদ্বোধন

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে আশুলিয়ার শিমুলতলা এলাকায় সংগঠনটির কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন সরকার।
ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের কার্যকরী সভাপতি আব্দুস সামাদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. নাজমুল হোসেন মোল্লা, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান উল্লাহ ভূঁইয়া, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল মীর এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ভূঁইয়া। এ ছাড়া সংগঠনের সদস্য, স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. দেলোয়ার হোসেন সরকার বলেন, রক্তের অভাবে যেন কোনো মানুষের জীবন ঝরে না যায়, সে জন্য স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’ মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়ানোর যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। সমাজের বিত্তবান মানুষ ও তরুণ প্রজন্মকে এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসতে হবে।

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit