মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ ১৪০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে এনজো ফার্নান্দেজ ১ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ, মার্কিন বিনিয়োগ চায় তালেবান চৌগাছায় নারীদের মাঝে  ৯ শতাধিক গাছের চারা বিতরণ সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব

সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে নিহত বাবুরামের পরিবারের পাশে জামায়াতের আমির

শেখ ফরিদ,দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা ।
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

শেখ ফরিদ,দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের দেবীগঞ্জে সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে নিহত বাবুরাম দেবসিংহের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইকবাল হোসেন। সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের বলরামপুর এলাকায় নিহত
বাবুরাম দেবসিংহের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি।

এ সময় পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। পরে নিহত বাবুরামের পরিবারকে এক বস্তা চাল, শুকনা খাবার, তাঁর দুই সন্তানের জন্য কাপড় এবং নগদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন জেলা আমির। মাওলানা ইকবাল হোসেন বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সবার খোঁজখবর রাখার চেষ্টা করে। আমরা এসেছি নিহত বাবুরামের পরিবারকে সমবেদনা জানাতে। দোয়া করি, সৃষ্টিকর্তা যেন তাকে ভালো রাখেন।’

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ বেলাল হোসেন,উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তোফাজ্জল হোসেন মির্জা, দেবীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ ফরিদ হাসান, চিলাহাটি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল হালিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

নিহত বাবুরাম দেবসিংহ উপজেলার চিলাহাটি ইউনিয়নের বলরামপুর এলাকার বাসিন্দা। উল্লেখ্য, গত ১৩ আগস্ট সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানা জাম্বুরাতলা এলাকায় নবনির্মিত সেফটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে বাবুরাম সহ ৩ জন শ্রমিক। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বাবুরামের মৃত্যু হয়।

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit