মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর রেলিং মেরামতে খরচ হবে ২ লাখ টাকা মধ্যবর্তী নির্বাচনে কি ট্রাম্পের দলের ভরাডুবি ঘটছে? বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ ‘ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না’ অগাস্টে রেমিটেন্সে ২২ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি বিদ্যালয়ের টয়লেটে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বিএনপি সরকারকে অস্থির করার অপচেষ্টা চলছে: মুশফিকুর রহমান চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২১

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বর্ণিল আয়োজন ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেন জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সকালে শহরের চেঙ্গী স্কয়ার থেকে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে টাউন হল মিলনায়তনে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি  বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির আদর্শকে ধারণ করে বিএনপি ভবিষ্যতেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে।
তিনি বলেন, বিএনপি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দল নয়; এটি দেশের সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত একটি রাজনৈতিক দল। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে দেশের ক্রান্তিকালে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দলের নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছেন। আগামী দিনেও দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।
ওয়াদুদ ভূইয়া এমপি  আরও বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে খাগড়াছড়ি সরকারি কলেজের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit