রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ রোমান্টিক ফটোশুটে অপু-আদনান, ফিরছেন কী বড় পর্দায়? ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা দিতে বলা রায়ের বিরুদ্ধে আপিল পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা

না জানিয়ে সাত ক্রিকেটারকে দেশে ফেরানোয় নির্বাচকের পদত্যাগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে পর পর দুই টেস্টে হারের পর ব্যাপক রদবদল হয়েছে পাকিস্তান ক্রিকেট দলে। সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের পরিবর্তে কারা খেলবেন তাদের নাম ঘোষণা করা হয়েছে।

না জানিয়ে ৭ ক্রিকেটারকে দেশে ফেরানোর কারণে নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। তার দাবি, তাকে না জানিয়ে ইংল্যান্ড সিরিজের মাঝ পথে ৭ ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাই নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন মিসবাহ।

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র জানিয়েছে, ‘মিসবাহ বোর্ডের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন। আপাতত নোটিশ পিরিয়ডে ছিলেন মিসবাহ। তার মাঝেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ওই সূত্র জানিয়েছে, সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো বা তাদের পরিবর্ত ঘোষণার আগে মিসবাহের সঙ্গে কথা বলা হয়নি। নির্বাচক কমিটির একজন সদস্য হিসেবে এই বিষয়টি ভালো ভাবে নেননি তিনি। তাই সরে দাঁড়িয়েছেন মিসবাহ।

ইংল্যান্ড থেকে ফেরত পাঠানো ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আঘা, ইমাম উল হক, আলি উসমান, আমির জামাল, মুহাম্মদ আওয়াইস জাফর ও খুর্‌রম শাহজাদ। পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড টেস্ট দল থেকে সাত ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। তাদের পরিবর্তে কারা খেলবে তাদের নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় ৫ জন আছেন, যাদের টেস্টে অভিষেক হতে পারে।’ছাঁটাই করা হয়েছে টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit