বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

কুষ্টিয়ায় থানার হাজতখানায় আসামির আত্মহত্যার চেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪১ Time View

ডেস্ক নিউজ : কুষ্টিয়ার কুমারখালী থানা হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ইকবাল শেখ গারো (৪০) নামের এক আসামি। তবে পাশে থাকা আরেক আসামির চিৎকারে দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। থানার সিসিটিভি ফুটেজেও ঘটনার প্রমাণ মিলেছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ইকবাল শেখ উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার ইসলাম শেখের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

পুলিশ জানায়, সোমবার ভোরে জিলাপীতলা এলাকা থেকে ছয়টি মুরগি চুরি করে পালানোর সময় ইকবালকে আটক করা হয়। পরে তাকে থানার হাজতখানায় রাখা হয়।

সেখানে সকাল সাড়ে ৬টার দিকে তিনি নিজের পরনের লুঙ্গি ছিঁড়ে দেওয়ালে থাকা লোহার গ্রিলের সঙ্গে বেঁধে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেন।

এ সময় হাজতে থাকা আরেক আসামি বিষয়টি দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা দ্রুত হাজতখানায় ছুটে গিয়ে ইকবালকে উদ্ধার করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাজতখানায় একজন আসামি ঘুমিয়ে ছিলেন।

ইকবাল প্রথমে নিজের লুঙ্গি ছিঁড়ে গ্রিলের সঙ্গে বাঁধেন। এরপর গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন। প্রথমবার ব্যর্থ হওয়ার পর আবারও ফাঁস নেওয়ার চেষ্টা করেন। তখন ঘুমিয়ে থাকা অপর আসামি জেগে উঠে চিৎকার করেন। পরে পুলিশ সদস্যরা এসে তাকে উদ্ধার করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে ইকবাল আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পুলিশের তৎপরতায় তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৬,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit