শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

রাষ্ট্রপতির পথচলায় অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৭ Time View

ডেস্ক নিউজ : দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) রাতে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান লেখেন, গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা ও জনগণের প্রত্যাশাকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার দায়িত্বশীল, সফল ও মর্যাদাপূর্ণ পথচলার জন্য রইল আন্তরিক শুভকামনা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় দেশের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে তার এই পদভার গ্রহণকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৬,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit