রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View

আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দেশের তিন জেলার তিনটি গ্রামকে আধুনিকায়ণের লক্ষে পাইলট প্রকল্পের আওতায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের নাফানগর গ্রাম কে এসডিজি গ্রাম হিসেবে উদ্বোধন করা হয়েছে। ১০ আগষ্ট সোমবার দুপুরে বোচাগঞ্জ উপজেলার নাফানগর টেকনিক্যাল কলেজ মাঠে বাংলাদেশ পরিকল্পনা কমিশিনের বাস্তবায়নে ও দিনাজপুর জেলা প্রশাসন এবং বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় এসডিজি গ্রামের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক জিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি প্রধানমন্ত্রীর কথা বলেন, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, স্থানীয় আদিবাসী শিশু কন্যা আরতী মুর্মু ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক মো, মোফাজ্জল হোসেন দুলাল। এসময় দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো. মারুফ হাসান, সহকারী কমিশনার(ভুমি) মো. সাজিদ তানভি শোভন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাশেম. সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, নাফানগর ইউপি চেয়ারম্যান মো. শাহনেয়াজ পারভেজ শাহান, সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নওসাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। ক্যাপশনঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের নাফানগর গ্রাম কে এসডিজি গ্রাম হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কথা বলছেন, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৬,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit