শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ, দোয়া ও সমর্থন কামনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৩৩ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হকের পক্ষে গণসংযোগ ও দোয়া-সমর্থন কামনা করেছেন এলাকাবাসী ও তার সমর্থকরা। সন্ধ্যায় ইয়ারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ গণসংযোগ করেন তারা। এ সময় বিভিন্ন চায়ের দোকান, পাড়া-মহল্লা ও স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করে প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করা হয়।

গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হক বলেন, “আমি এই ইউনিয়নের সন্তান। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এলাকার সার্বিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক, নিরাপদ এবং জনবান্ধব মডেল ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবো।

পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্না, রাজ্জাক মীর, শাজাহান, আবুল মীর, নিজাম ফকির, আশুলিয়া থানা ছাত্রদলের যুগ্ম- সাধারণ সম্পাদক ইমন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ গণসংযোগে অংশগ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৬,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit