বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

আশুলিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৭১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় বন্ধ ঘোষিত ইনজেনিটেক্স বিডি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা পূর্বের চুক্তি অনুযায়ী সকল আইনগত পাওনাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। শুক্রবার সকালে আশুলিয়ার শিমুলতলা এলাকায় কারখানার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি জামগড়া এলাকায় গিয়ে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কারখানা বন্ধ ঘোষণার পরও পূর্বের চুক্তি অনুযায়ী শ্রমিকদের বকেয়া বেতন, চাকরি থেকে অব্যাহতির ক্ষতিপূরণসহ অন্যান্য আইনগত পাওনা এখনো পরিশোধ করা হয়নি। তারা দ্রুত সব পাওনা পরিশোধের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।
কর্মসূচিতে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি তুহিন চৌধুরী ও সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ঈসমাইল হোসেন ঠান্ডুর নেতৃত্বে শ্রমিক নেতা মিজানুর রহমান, কবির হোসেন, জাহাঙ্গীর হোসেন সহ আরও অনেকে এতে অংশগ্রহণ করেন।

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৬,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit