শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে,–এমপি রোকন উদ্দিন বাবুল

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪২ Time View

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, ‘শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে । ভবিষ্যতে পড়ালেখায় যারা ভালো ফলাফল করবে, তাদেরকে বিভিন্ন প্রকার শিক্ষা সহায়তা প্রদান করা হবে।

‎​সোমবার (২০ জুলাই) আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এক বর্ণাঢ্য উন্নয়ন ও বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আদিতমারী উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার শিক্ষার্থী, কৃষক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে নানা ধরনের সহায়তা প্রদান করা হয়।
‎​
‎​সোমবার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে তাদের মাঝে স্কুল ব্যাগ এবং অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। দুপুরে উপজেলা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলের চাবি তুলে দেন এমপি রোকন উদ্দিন বাবুল। ‎​পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য নিরাপদ পানির ফিল্টার, সিলিং ফ্যান, বেঞ্চ, গাছের চারা এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ ‘চাইল্ড ফ্যাসিলিটি কিট বক্স’ বিতরণ করা হয়।
‎​
‎​শিক্ষা প্রসারের পাশাপাশি কৃষকদের ভাগ্যোন্নয়নেও বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে এলাকার অসহায় ও অস্বচ্ছল কৃষকদের মাঝে আধুনিক কৃষি সহায়তা হিসেবে কীটনাশক স্প্রে মেশিন এবং আসন্ন খরিপ মৌসুমে উৎপাদনের জন্য গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়। ‎​দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল নবনির্মিত ‘আদিতমারী উপজেলা পরিদর্শন কক্ষ’ এর শুভ উদ্বোধন করেন। ‎​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী এই ব্যতিক্রমী উন্নয়ন ও বিতরণ কার্যক্রম স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৬,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit