মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
জনপ্রিয়তা তলানিতে, ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক ইউক্রেনের হামলায় ‘রাশিয়ার গুগল’ বিপর্যস্ত, লাখ লাখ মানুষের অর্থ লেনদেন বন্ধ ইলন মাস্কের গ্রক বটে একাধিক নতুন ফিচার, অ্যামাজনের সঙ্গে বিরোধ ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পুতিনের বৈঠক প্রস্তাব, যা জানা গেল স্যাটেলাইট সংযোগে বিঘ্ন নিয়ে যুক্তরাষ্ট্র–ইউক্রেন বিরোধ ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ ড্রোন দিয়ে আহত সেনাকে উদ্ধার করল ইউক্রেন টানা ৫ দিনের ছুটি শুরু, যাদের করতে হবে অফিস মামলা দেন, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক টানা ছুটিতে কক্সবাজার আসছে পর্যটক, এড়িয়ে চলছে রিসোর্ট-কটেজ

নিখোঁজের দুইদিন পর আশুলিয়ায় নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার 

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫৬ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : কালিয়াকৈর থেকে নিখোঁজের দুইদিন পর আশুলিয়ার বংশী নদী থেকে মঈনুল ইসলাম (৫৫) নামের এক ওয়েস্টিজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বাইদগাঁও দক্ষিণপাড়া বংশাই নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার কাছে থাকা ২৬ হাজার ৩৪০ টাকা, একটি স্মার্ট ভিভো মোবাইলফোন ও বেশ কয়েকটি চাবি উদ্ধার করা হয়। 

নিহত মঈনুল ইসলাম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর নামাপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ওয়েস্টিজ ব্যবসায়ী ছিলেন। নিহতের ভগ্নিপতি সফিকুল ইসলাম জানান, তার সুমন্দি মঈনুল ইসলাম পেশায় একজন ওয়েস্টিজ ব্যবসায়ী ছিলেন। গেল শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরের দিন কালিয়াকৈর থানায় এবিষয়ে একটি সাধারণ ডায়েরী করা হয়। কিন্তু এরপরেও তার কোন খবর পাওয়া যাচ্ছিল না। 

পরে আজ আশুলিয়ার বংশাই নদীতে একজন মানুষের লাশ ভাসছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে আসা হয়। পরে এখানে এসেই তার লাশ সনাক্ত করা হয়। আশুলিয়া থানার এস আই মিরাজ আকন জানান, ওই ব্যবসায়ী দুইদিন ধরে নিখোঁজ ছিল। নিখোঁজের দুই দিন পর রোববার সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া, মরদেহ ময়ণা তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit