শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

শার্শায় ৮ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৬৪ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটক নুরুল হক নুরু (৪০)। সে শার্শা উপজেলার কৃষ্ণপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত শামসুল হকের ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা ও মা উভয়ই বাক ও শারীরিক প্রতিবন্ধী। গত ১৬ জুলাই সন্ধ্যায় অভিযুক্ত নুরুল হক নুরু শিশুটিকে নিজের দোচালা টালির ঘরে নিয়ে এবং তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি কান্নাকাটি করলে সে পালিয়ে যায়। পরে বিষয়টি স্বজনরা জানতে পেরে শিশুটিকে উদ্ধার করে। এ ব্যাপারে শিশুটির চাচি রুপা খাতুন বাদি হয়ে শুক্রবার শার্শা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পরপরই শার্শা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজার এলাকা থেকে অভিযুক্ত নুরুল হক নুরুকে গ্রেপ্তার করে। এ ব্যাপাওে জানতে চাইলে শার্শা থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ্ আলম বলেন, অভিযোগের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। তথ্যপ্রযুক্তির সহায়তায় শার্শা ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজার থেকে মামলার আসামি নুরুল হক নুরুকে গ্রেপ্তার করি। আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit