শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশি সন্দেহে পুশইনের অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা  : ভারতীয় এক নারী ও তার শিশু সন্তানকে বাংলাদেশি সন্দেহে সীমান্ত পেরিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তারা বেনাপোল সীমান্ত এলাকায় অবস্থান করছেন। বিষয়টি স্থানীয়দের মধ্যে মানবিক উদ্বেগের সৃষ্টি করেছে।

ওই নারীর নাম রেশমা বিবি (৩৪)। তিনি ভারতের পাকুর জেলার মহেশপুর থানার খাগড়া গ্রামের বাসিন্দা। তার স্বামী রাজু শেখ এবং পিতা বুলু শেখ। রেশমা বিবির দাবি, ভারতের বোম্বে এলাকায় কাজের সন্ধানে গিয়ে বিএসএফের হাতে আটক হওয়ার পর তাকে বাংলাদেশি সন্দেহে আরও প্রায় ২৫০ জনের সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোন এক সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করা হয়।
তিনি জানান, চট্টগ্রামে পৌঁছানোর পর স্থানীয় কিছু মানবিক মানুষ চাঁদা তুলে তার যাতায়াতের ব্যবস্থা করেন।

পরে তাকে বেনাপোল সীমান্তে পাঠানো হয়, এই আশা নিয়ে বেনাপোল দিয়ে তিনি আবার ভারতে ফিরতে পারবেন। তবে এখন পর্যন্ত বেনাপোলইমিগ্রেশন চেকপোষ্ট এলাকায় তিনি তার শিশু সন্তানকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। অন্যদিকে মানবাধিকার সংগঠন রাইটস যশোর-এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, এ বিষয়ে আসলে আমাদের করণীয় কিছু নেই। এটি দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান হওয়া প্রয়োজন।

এদিকে সীমান্ত এলাকায় অবস্থানরত ওই নারী ও তার ছোট শিশুর নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। তাদের দাবি, মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত বিষয়টি বিবেচনা করে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে নারী ও শিশুটির পরিচয় যাচাই এবং নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা উচিত।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, এ বিষয়ে আমাদের করণীয় তেমন কিছু নেই। বিষয়টির সমাধান হয়তো বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে হতে পারে। উল্লেখ্য, রেশমা বিবির বর্ণিত ঘটনার সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এখনও আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি। তার অভিযোগের ভিত্তিতেই ঘটনাটি উপস্থাপন করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit